Latest

মাদক চোরাচালান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৩ বিজিবির জহুরপুর বিওপির একটি টহল দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন তৎপরতা মাদক চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাতক্ষীরায় ৫৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরার কালীগঞ্জে র‌্যাবের এক বিশেষ অভিযানে ৫৯৪ বোতল ফেনসিডিল সদৃশ উইনকেরেক্স সিরাপসহ হোসেন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার খারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল।

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে মিলল ১৯ লাখ টাকার ভারতীয় মাদক, গ্রেপ্তার ১

সাতক্ষীরার শ্যামনগরে দুটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ও ওষুধ জব্দ করেছে র‍্যাব। এই অভিযানে প্রায় ১৯ লাখ টাকার মালামাল উদ্ধারের পাশাপাশি মো. আব্দুল মজিদ শেখ নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা উপজেলার মথুরাপুর এলাকায় অভিযানটি পরিচালনা করেন।